CSE - The Calcutta Stock Exchange Ltd.
The Calcutta Stock Exchange

কি ভাবে বিনিয়োগ এবং সুবিধা লাভ করবেন

স্টক বাজারে ক্রয় বিক্রয় পদ্ধতি

একজন বিনিয়োগকারী সরাসরি কোন প্রকার শেয়ার স্টক মার্কেটে কেনা বেচা করতে পারেন না। কেবলমাত্র স্টক এক্সচেঞ্জ স্বীকৃত সদস্যদের দ্বারাই শেয়ার ও সিকিউরিটিজ বেচা কেনা করা যায়। স্টক মার্কেটে সিকিউরিটিজ বেচা কেনা করার জন্য নিম্নলিখিত ধাপগুলি বিনিয়োগকারীদের দ্বারা গৃহীত হবে।

  • প্রথম ধাপে ব্রোকার নির্বাচন করতে হয় যিনি মক্কেল পক্ষের হয়ে বেচা কেনা করবেন।
  • যদি আপনার নিজস্ব কোন ব্রোকার না থাকে তবে আপনি স্টক এক্সচেঞ্জ কার্যালয় পরিদর্শন করতে পারেন এবং সেখানে ব্রোকারের তালিকা থেকে আপনি নির্বাচন করতে পারবেন।
  • একজন বিনিয়োগকারীরকে অবশ্যই টেলিফোন, টেলিগ্রাম বা ব্যক্তিগত পরিদর্শন দ্বারা হুণ্ডি পাশের গতি বর্ধন করতে হবে।
  • নিম্নলিখিত ক্রম নিবেশ পদ্ধতি: -
  • ১। নির্দিষ্ট মূল্য বা নিয়ন্ত্রিত হুন্ডি- মক্কেল যখন ব্রোকারকে একটি নির্দিষ্ট মূল্যে শেয়ার কেনা বা বেচার নির্দেশ দেয় তখন তা হোল নির্দিষ্ট মূল্য। যেমন-
১০০ টি তিস্কো শেয়ারের ক্রীত মূল্য ২৫০ টাকা
১০০ টি তিস্কো শেয়ারের বিক্রীত মূল্য ২৫২ টাকা অথবা তার অধিক।
  • ২। বাজারের সর্বাধিক ফলপ্রদ মূল্য- এই প্রকার হুন্ডির ক্ষেত্রে কোন নির্দিষ্ট মূল্য স্থির থাকে না, সেক্ষেত্রে বাজারের সবচেয়ে ফলপ্রদ মূল্যস্তর অনুযায়ী অবিলম্বে কার্যকর করা হয়। যেমন ১০০ টি আই টি সি শেয়ার সর্বাধিক মূল্যে বিক্রী।
  • ব্রোকার সি-স্টার পদ্ধতিতে মক্কেলের হুন্ডিটি পেশ করে, এবং পদ্ধতির দ্বারা একটি স্লিপ নিষ্ক্রমণ হয়।
  • উপযুক্ত সময়নুসারে ব্রোকার আপনার শেয়ারটি ক্রীত অথবা বিক্রী করে, তিনি নিজ হাতে বা ডাকযোগে আপনাকে একটি চুক্তি নোট পেশ করবেন। এটি সিওপি (COP) এর অধীনে পেশ করা হয় এবং এটি হোল মক্কেল দ্বারা নথি গ্রহনের প্রমান স্বরূপ। এটি সম্পাদিত বিনিময় কার্যের একটি আইনত দলিল, এবং সর্বোত্তম প্রমাণ। এক্ষেত্রে উভয় পক্ষকেই চুক্তির প্রযোজ্য শর্তাবলী মানতে হবে। চুক্তিতে শেয়ারের সংখ্যা, কোম্পানির নাম, মূল্য, দালালি, এবং ক্রয় বিক্রয় বিনিময় কার্যের উল্লেখ থাকে।
  • ব্রোকার মক্কেলের পক্ষ হয়ে শেয়ার বেচাকেনা করে অতি অল্প পারিশ্রমিকের বিনিময়, একে বলা হয় “ব্রোকারেজ”। এটি স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ দ্বারা স্থির হয়।
  • যদি মক্কেলই ক্রেতা হন তবে স্টক এক্সচেঞ্জের নিয়মানুসারে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রোকারকে পারিশ্রমিক প্রদান করতে হবে।
  • হস্তান্তরকরণের উপর বিক্রেতার স্বাক্ষর থাকা এবং সেটি প্রত্যক্ষদর্শী ব্যক্তি দ্বারা অনুমোদিত হওয়া আবশ্যক। তিনি তাঁর ব্রোকারকে বিলি দিনের পূর্বে শেয়ার এবং ঋণপত্র হস্তান্তর করবেন এবং ক্রেতার ব্রোকার বিক্রেতার ব্রোকারকে চেক হস্তান্তর করবেন।